মহান বিজয় দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় কটিয়াদী উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মঈনুজ্জামান অপু।
কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইন্টারন্যাশল সার্ভিসের স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক সাইদুর রহমান, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আফাজ উদ্দিন, কটিয়াদী পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক ফয়ছাল।
কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিয়ার সুলতান প্রিন্স ও সাংবাদিক জয়নাল আবেদীন মানিক।
আলোচনা সভা শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন লিটন।
মহান বিজয় দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের আলোচনা সভা
