● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৮:৩০ পিএম
কপি হয়েছে!

দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রোববার মনোনয়ন পত্র দাখিলের ছিল শেষ দিন। সকাল থেকেই আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের কর্মি সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তারা হচ্ছেন,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান,স্বতন্ত্র প্রার্থী মোনালিসা ইয়াসমিন,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন,স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিলো আজ। ১৯ ডিসেম্বর বাছাই,২৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ভোট গ্রহনের সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন।

উল্লেখ্য,চলতি বছরের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা যান। এরপর আগামী ১২ জানুয়ারি ২০২৩ শূন্য পদে উপনির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।