● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নাগরপুরে মামুদনগর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটি গঠন

জাগো ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৬:৫৭ পিএম
কপি হয়েছে!

টাংগাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটিতে সভাপতি মুহাম্মদ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (লিপু)সহ ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দিয়েছে নাগরপুর উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।

সোমবার(১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয় হল রুমে এক কর্মী সভার মাধ্যমে এই কমিটি গঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নাগরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুমন আহমেদ এর সভাপতিত্বে এবং কাজী শাহাদত, টিটু আহমেদ ও পলাশ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য ও টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাজিদ খান।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম বিপ্লব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জাকির সজীব এবং সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুদনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয়-শিশু কিশোর পরিষদ নাগরপুর শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী শাহাদত, চারু ও কারুকলা বিষয়ক সম্পাদক মো জামাল হোসাইন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পলাশ পোদ্দার, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজাদ মিয়া প্রমূখ।