২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জামাতে নামাজ আদায় করায় সাভারে ২৫ শিশু-কিশোর পেল সাইকেল

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

সাভার শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল ভ্যালী অর্গানাইজেশন নামক একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে স্থানীয় ২৫ শিশু-কিশোর।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যারাতে পৌরসভার জামসিং চৌরাস্তা এলাকায় বায়তুল আমান (সৌদি মিনার) জামে মসজিদের সামনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রায় দেড় মাস আগে ভ্যালী অর্গানাইজেশনের আয়োজনে বায়তুল আমান জামে মসজিদ কমিটি ঘোষণা দিয়েছিল যে, ৬ থেকে ১৮ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪১ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে এমন ২৫ জনের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়।

মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘোষণার পর থেকে এলাকার অনেক শিশু-কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। ভবিষ্যতেও এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য আয়োজকদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রমজান আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

জামাতে নামাজ আদায় করায় সাভারে ২৫ শিশু-কিশোর পেল সাইকেল

লিংক কপি হয়েছে!