২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ফসলের মাঠ যেনো রংতুলির ক্যানভাস

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। মনে হয় কোন এক চিত্র শিল্পীর রংতুলির ছোঁয়া পরেছে তার ক্যানভাসে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। হলুদে মোড়ানো সরিষা ফুলে ছেয়ে আছে ফসলের মাঠ। মৌমাছির মৌ-মৌ গন্ধে সরব হয়ে উঠেছে সরিষা ক্ষেত। ঈশ্বরগঞ্জের বিস্তৃর্ণ মাঠ সরিষা ক্ষেতই বলে দিচ্ছে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষা ফুলের মতোই কৃষকের মুখে ফুটেছে হাসি।

উপজেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি বছরে ঈশ্বরগঞ্জ হয়েছে সরিষার বাম্পার ফলন ছাড়িয়েছে বাৎসরিক লক্ষ্যমাত্রা।

আরো জানা যায় সরিষার চাষে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। এ গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এছাড়া জমিতে সরিষার আবাদ করলে ওই জমিতে সরিষার পাতা পড়ে জমির খাদ্য চাহিদা অনেকাংশে মিটিয়ে থাকে।

সরেজমিনে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রাম ও মাইজবাগ রাউলেরচর গ্রামের মাঠ ঘুরে ও সরিষা চাষিদের সাথে কথা বলে জানা গেছে- চলতি মৌসুমে প্রতি বিঘা জমি থেকে ৬-৭ মণ সরিষা উৎপাদন হবে। লাভজনক এবং সরিষা চাষের অনুকূল পরিবেশের কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণে সরিষার চাষ করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সরিষাক্ষেতে রোগবালাই কম হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে চলতি বছরে সরিষার অর্জিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৩০ হেক্টর জমি যা গতবছর ১৪০ হেক্টর ছিলো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।

ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের কৃষক ফয়েজ উদ্দিন মেম্বার বলেন, পতিত জমিতে এবারই প্রথম সরিষার আবাদ করলাম। প্রথমবার আবাদ করেই ভালো ফলন পেয়েছি। এবার ১১ কাঠা জমিতে সরিষা লাগিয়েছি। ভালো ফুল এসেছে। সরিষার ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাবো আশা করি।

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় প্রায় ৩ হাজার কৃষককে বিনামূল্য সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার প্রায় ১৫০ হেক্টর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে। এর প্রধান কারণ সরিষা চাষের এবার অনুকূল পরিবেশ বিরাজ করছে। এমন প্রাকৃতিক পরিবেশ পেলে মানুষ আবার সরিষা আবাদে ফিরে আসবে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জে ফসলের মাঠ যেনো রংতুলির ক্যানভাস

লিংক কপি হয়েছে!