● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দুর্গাপুরে বড়দিনের উপহার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১০:২১ পিএম
কপি হয়েছে!

নেত্রকোণার দুর্গাপুরে খ্রীষ্টান সম্পদ্রায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন উপলক্ষে মধ্য ও দক্ষিণ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় স্পন্সর শিশুদের মাঝে বড়দিনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নানা আয়োজনে শিশুদের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। অন্যদের মধ্যে পাস্টার কম্প কুমার ম্রং, পাস্টার মিহির কুবি, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা, প্রকল্প সহায়ক কৃপাঞ্জলী চাম্ভুগং সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।