● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় তৈরী হচ্ছে খাঁটি খেজুরের গুড়, গাছির বাড়িতে ক্রেতাদের ভিড়

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩৪ পিএম
কপি হয়েছে!

এক সময় খাটি খেজুর গুড়ের জন্য বিখ্যাত ছিল ফরিদপুরের নগরকান্দা। এখন খেজুর গাছ থাকলেও গাছি না থাকায় উৎপাদন হচ্ছে না খেজুর রস ও গুড়। তাই চিনি ও কেমিকেল যুক্ত নকল খেজুর গুড়ে বাজার সয়লাব। তাই পুরনো সেই ঐতিহ্য হারাতে বসছে ফরিদপুরের নগরকান্দা।
এমন পরিস্থতিতে, শীতের মৌসুমে রাজশাহী থেকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঠবালিয়ায় এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন গাছিরা।
গুণগত মান ভালো ও ভেজালমুক্ত হওয়ায় গাছিদের কাছ থেকেই গুড় কিনছেন ক্রেতারা।
ভোর হওয়ার আগেই গাছগুলো থেকে রস সংগ্রহ করেন তারা। এরপর রস কয়েক ঘণ্টা জ্বাল দিয়ে তৈরি করছেন পাটালি, নারকেলি, দানা, ঝোলসহ নানা রকম খেজুর গুড়। গড়ে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।
রাজশাহীর বাঘা উপজেলা থেকে নগরকান্দায় এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরী করছেন রিমন মিয়া ও আরিফ হোসেন নামে দুইজন গাছি।গাছি রিমন বলেন, বাজারে চিনি ও ক্যামিকেল যুক্ত গুড় পাওয়া যায়। তবে আমরা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে, গুড় তৈরী করছি। বিক্রি করছি ৪০০ টাকা কেজি দরে।
গুড় কিনতে আসা ক্রেতাদের মধ্য থেকে ক্রেতা ফয়হাদ হোসেন বলেন, বাজারের গুড়ে ভেজাল বেশি। তাই দাম একটু বেশি হলেও ভেজালমুক্ত গুড় কিনতে পেরে খুশি।