২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রুহিয়ায় যুবলীগের আনন্দ র‍্যালী

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক সাংগঠনিক থানা ঘোষণা করায় রুহিয়ায় আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে আনন্দ র‍্যালী করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানা আওয়ামীলীগ দলীয় কার্যালয় হতে র‍্যালীটি বের হয়ে রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এই সময়ে উপস্থিত ছিলেন, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল, রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমএ আজাদ, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র বর্মন, আখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এরশাদুল হক প্রমুখ। বক্তারা সকলে রুহিয়া থানাকে আওয়ামী যুবলীগের সাংগঠনিক থানা ঘোষণা করায় কেন্দ্রীয় যুবলীগ ও ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

রুহিয়ায় যুবলীগের আনন্দ র‍্যালী

লিংক কপি হয়েছে!