● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

প্রবাসী স্বামীকে নিয়ে ফেরদৌসের আর বাড়ি ফেরা হলোনা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম
কপি হয়েছে!

প্রবাসী স্বামীকে নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারে এক সড়ক দুর্ঘটনায় প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুয়েতপ্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও মাইক্রোবাস চালক নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা ইমাম হোসেন (২৫)। এ ঘটনায় আরও শিশুসহ আরও ছয়জন আহত হয়েছে।
এ ঘটনায় গাড়িতে থাকা প্রবাসী বেলায়েত হোসেন (৪৫), পরিবারের সদস্য সাবের হোসেন (১৪), সাব্বির হোসেন (১০), ফাহমিদা আক্তার (২২), শরিফ উদ্দিন (৩০) ও লিমন হোসেন (৮) আহত হয়েছে। তাদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনী মহিপাল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, প্রবাসী স্বামী বেলায়েত হোসেনকে আনতে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান জান্নাতুল ফেরদৌস। আজ ভোরে পরিবারের সবাই মিলে একটি মাইক্রোবাসে করে দাগনভূঞার ফিরছিলেন তারা। সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে একটি গাছের সাথে ধাক্কা লাগে মাইক্রোবাসটির। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থলেই চালক ইমাম হোসেন মারা যান।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।