পঞ্চগড়ে পুলিশ বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১ জনের মৃত্যু হয়েছে। নিহত ১ ওই বিএনপি কর্মী পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক। তার নাম আব্দুর রশিদ আরেফিন (৫০)।
জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপি জেলা কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের করার পর পুলিশ বাধা দেয়।পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।পুলিশ পরে মিছিলের উপর লাঠিচার্জ করে। মিছিলের উপর টিআর সেল নিক্ষেপ করে।
পরে মিছিলের উপর লাঠিচার্জ করায় আব্দুর রশিদ আরেফিন নামের ওই নেতা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নেতাকর্মীরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ সময় পুলিশসহ অর্ধশত আহত হয়েছে। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ায় জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় থানায় কোন পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।
পুলিশ এ ঘটনায় কোন মন্তব্য করতে রাজি হয়নি।
