● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

রুহিয়ায় চুরি করতে গিয়ে ধরা খেল গ্রাম পুলিশ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহাড়ি পুকুর পাড় এলাকায় মৃত মনসুর আলীর ছেলে হারুন রশীদের বাড়িতে চুরির করে পালানোর সময় পার্শ্বের চানপাড়া এলাকার মতিউর রহমান মতির ছেলে গ্রাম পুলিশ বেলাল হোসেন (৩৬)কে আটক করে এলাবাসী।
শনিবার সন্ধ্যায় হারুন রশীদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ আটককৃত গ্রাম পুলিশ বেলাল হোসেনকে থানায় নিয়ে যায়।

বাড়ির মালিক হারুন রশীদ বলেন, আমি ঢাকায় একজন এ্যাডভোকেটের ক্লাক হিসেবে কর্মরত ছিলেন শনিবার রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন ঘর নির্মাণের জন্য ৫৫ হাজার টাকা এবং আসবাবপত্র বাড়িতে রেখে আমি আমার মায়ের ঘরে ছিলাম। আমি আমার ঘরে এসে দেখি সব কিছু এলোমেলো টর্চ লাইটের মাধ্যমে দেখি বেলাল হোসেন পালানোর চেষ্টা করে আমি চিৎকার করলে আশপাশ লোকজন সহ বেলাল হোসেনকে আটক করি।
তিনি আরও বলেন, আমি তৎক্ষনাৎ জিজ্ঞাসা করলে বেলাল হোসেন বলে আমরা চারজন আছি আপনার টাকা ও মালামাল ফেরত দিয়ে দিব।
চুরির অভিযুক্ত গ্রাম পুলিশ বেলাল হোসেন বলেন, আমি একাই ঘরে ঢুকেছি তারপর ধরে ফেলছে।

স্থানীয় ইউপি সদস্য আসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রাম পুলিশ বেলাল হোসেনকে এলাকাবাসী হাতেনাতে ঘরের মধ্যে ধরে এবং আমাকে ফোনে জানানোর পরে আমি গিয়ে দেখি গ্রাম পুলিশকে আটক করেছে। পরে আমি জিজ্ঞেস করে জানতে পারি চুরির ঘটনা সত্য। তারপর পুলিশ এসে গ্রাম পুলিশ বেলাল হোসেনকে থানায় নিয়ে যায়।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ট্রিপল নাইনের সংবাদ পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করার প্রক্রিয়া চলছে ।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান মুঠোফোনে বলেন গ্রাম পুলিশের চুরির ঘটনা শুনেছি এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সাথে কথা বলছি অভিযুক্ত গ্রাম পুলিশ বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।