২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় সরকারি রাস্তার গাছ বিক্রি ও কেটে নেওয়ার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা পুড়াদিয়া সড়কের পাশ থেকে দুটি মুল্যবান কড়াই গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ২৫ ডিসেম্বর সকালে সরেজমিন গিয়ে দেখা যায় সুলপুর গ্রামে সড়কের পাশ থেকে ১ টি মুল্যবান কড়াই গাছ কেটে রাস্তার খাদের মধ্যে ফেলে রেখেছে অন্য গাছের মোটা ডালপালা কাটা অবস্থায় দাড়িয়ে আছে।গাছ কাটার স্থানে কাউকে পাওয়া যায়নি তবে গ্রামের লোকজন অনেকেই বলেন জিয়াকুলির সরকারি চাকুরি করে মতিয়ার রহমান সে রাস্তার গাছ দুটি ২৫ হাজার টাকায় একই ইউনিয়নের সুতারকান্দা গ্রামের আজাহার এর নিকট বিক্রি করে। গাছ কাটার বিষয় মতিয়ার রহমান কে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। মতিয়ার রহমান ফরিদপুরে থাকেন বলে তার গ্রামের লোকজন জানায়।গাছ ব্যবসায়ী আজাহার এর বাড়িতে গিয়ে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। উপজেলা বন কর্মকর্তা ফকোরুদ্দিন বলেন, আমি বিষয়টি জানলাম তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

নগরকান্দায় সরকারি রাস্তার গাছ বিক্রি ও কেটে নেওয়ার অভিযোগ

লিংক কপি হয়েছে!