২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কটিয়াদীতে কলেজের একাডেমিক ভবন উদ্বোধনে এলজিইডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে তাহেরা-নূর হাই স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এলজিইডি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম ও তার মামা আলহাজ্ব আসাদুজ্জামান এর মোড়াল রোববার বিকালে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নপূরনের সঠিক যাত্রাপথে অগ্রসর। বাংলাদেশ একটি উন্নয়নশীলদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণ ও সকলের উন্নয়নে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর, হোসেনপুর) আসনের সাংসদ ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান প্রমুখ।
আলহাজ্ব মঈনুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), কটিয়াদী পৌর মেয়র মোঃ শওকত উসমান (শুক্কুর আলী), উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক আবু সিদ্দিক ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক শামছুল আলম।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

কটিয়াদীতে কলেজের একাডেমিক ভবন উদ্বোধনে এলজিইডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

লিংক কপি হয়েছে!