● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

মুরাদনগরে শেষ মুহূর্তে প্রচারণায় জমে উঠেছে শিক্ষক সমিতির নির্বাচন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:০৪ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের প্রচারণা ব্যপকভাবে জমে উটেছে। আগামী ৩১শে ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা দিচ্ছে নানান প্রতিশ্রুতি। আসন্ন এ নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনটি প্যানেল। এই ৩টি প্যানেল শুরু থেকে এখন অব্দি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটের মাঠে ব্যাপক সাড়া পেয়েছেন ৩ নং ব্যালটের প্রার্থী রেবেকা সুলতানা ও জাকির হোসেন পরিষদ। ইতিমধ্যে ভোটারদের মাঝে গুঞ্জন উঠেছে ৩ নং ব্যালটকে বিজয়ী করতে সকল ভোটার শিক্ষক ও শিক্ষিকারা একাট্টা হয়েছেন। এছাড়াও ৩ নং ব্যালটকে বিজয়ী করতে প্রার্থী ছাড়াও সাধারণ ভোটাররা প্রচারনা করতে দেখা গেছে।
রঞ্জন চন্দ্র পোদ্দার নামে এক ভোটার জানান, ভোটারদের আস্থা রয়েছে ৩নং প্যানেলের প্রতি। তাছাড়া শিক্ষকদের স্বার্থ রক্ষায় এবং শিক্ষকদের পাশে থেকে যারা কাজ করবেন আমরা তাদেরকে ভোট দেব। এখন পর্যন্ত ভোটের মাঠে মনে হচ্ছে এখন ৩ নং প্যানেল এগিয়ে আছে।
সালমা আক্তার নামে এক শিক্ষিকা বলেন, এমন প্রার্থীকে ভোট দেব যে প্রার্থী সবসময় সকল জায়গায় শিক্ষকদের কল্যানের বিষয় নিয়ে প্রতিনিধিত্ব করবে। আসন্ন নির্বাচনে শিক্ষকবান্ধব নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করব।
৩নং ব্যালটের সভাপতি প্রার্থী রেবেকা সুলতানা বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষকদের কল্যানে ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো। এবং নির্বাচনে ভোটারদের যা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব। মাঠের অবস্থা বেশ ভালো জয় আমাদের প্যানেলের হবে।
উল্লেখ্য. আসন্ন এ শিক্ষক নির্বাচনে ২০৪ টি বিদ্যালয়ের ১২২৫জন ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ৩টি প্যানেল অংশগ্রহন করছেন। ৩টি প্যানেলে ৩৯টি পদের জন্য মোট ৭৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সর্বোচ্চ সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।