২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী চূড়ান্ত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

আগামী ১২ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ,জমাদান,বাছাই ও প্রত্যাহার পর্ব সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে ৫ জনের মধ্যে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়াই করবেন সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু(নারিকেল গাছ),ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান(হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এছাড়াও ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী চূড়ান্ত

লিংক কপি হয়েছে!