● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ইকো ভলেন্টিয়ার্সের কম্বল বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ পিএম
কপি হয়েছে!

সিরাজগঞ্জে শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে “ইকো ভলেন্টিয়ার্স” নামে একটি সংগঠন।  দরিদ্র ও শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের হাতে শীতে উষ্ণতা তুলে দেয় সংগঠনটি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর, ২০২২) দুপুরে সিরাজগঞ্জ বাজার স্টেশনের দরিদ্র ও শীতার্ত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিটি পরিচালনা করেন ইকো ভলেন্টিয়ার্সের সদস্য জুলী চৌধুরী ও পূজা রানী শীল।

ইকো ভলেন্টিয়ার্সের সদস্য জুলী চৌধুরী বলেন, “আমরা গত ৩ দিন ধরে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা ঘুরেছি এবং এই এলাকা পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত যারা তাদের শীত বস্ত্র বিতরণ করছি। ইকো ভলেন্টিয়ার্স চায় আমাদের শহর পরিচ্ছন্ন রাখার কাজে যারা নিয়োজিত, তারা যেন শীতে কষ্ট না করে।”

ইকো ভলেন্টিয়ার্সের আরেক সদস্য পূজা রানী শীল বলেন, “পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীদের শীত বস্ত্র দেওয়ার কর্মসূচি আমাদের চলমান থাকবে। আর সিরাজগঞ্জ জেলা যেন পরিচ্ছন্নতা বজায় রাখতে ও দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করব। প্রয়োজনে আমরা ইকো ভলেন্টিয়ার্সের পক্ষে থেকে খুব শীঘ্রই মেয়র বরাবর স্মারক লিপি প্রদান করব।”

সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মী আমেনা জানান, “বেশীরভাগ সময়ই ভোরে এবং রাতে আমাদের পরিচ্ছন্নতার কাজ করতে হয়, তখন শীতে কষ্ট করতে হয়। কম্বল পেয়ে আমি অনেক খুশি।”

ইকো ভলেন্টিয়ার্স একটি পরিবেশবাদী সংগঠন। যারা পরিবেশের উন্নয়ন, পরিবেশ রক্ষণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংগঠনে কাজ করছে।