২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পৈত্রিক সম্পত্তি চাওয়ায় হত্যার হুমকি, হামলা-ভাঙচুর

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৈত্রিক সম্পত্তি বুঝে চাওয়ায় বোনদেরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার মোছাঃ বেগম আক্তার বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেন। বেগম আক্তারের বাড়ি উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকরঝাপ গ্রামে। স্বামী মোঃ সবুজ মিয়া ও পিতা মৃত আঃ করিম।

লিখিত অভিযোগে মোছাঃ বেগম আক্তার উল্লেখ করেন, মাকড়ঝাপ, হিরারধর ও সাতীয়া মৌজায় তিনি ও তার ৪ বোন মোঃ রেনুয়ারা বেগম,নাজমা আক্তার, মঞ্জুয়ারা খাতুন, হালিমা খাতুন পৈত্রিক হিস্যা সূত্রে প্রায় ৮৫ শতাংশ জমি পান। জমির ভাগ চাওয়ায় তাদের ভাই মোঃ লাল মিয়া(৫২), মোঃ সোলেয়মান(৩৮) এবং ভাতিজা মোঃ উমর ফারুক(২৭), মোঃ জাবের(২৪),মোঃ আরমান হত্যার হুমকি দেয়। ভাই ও ভাতিজারা তাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোর পূর্বক দখল করে আছেন। ভাইয়েরা বোনদের খোঁজ-খবর তো দূরের কথা, নানা ধরনের অত্যাচার ও নির্যাতনের কথাও উল্লেখ করেন বেগম আক্তার। দফায় দফায় গ্রাম্য সালিশ করেও জমির ভাগ দিতে রাজি হয়নি ওই ৫ বোনের ভাই-ভাতিজারা।

এদিকে বোনেরা আইনের আশ্রয় নেওয়ায় ও জমিতে ঘর উত্তলন করলে ভাই-ভাতিজারা ক্ষিপ্ত হয়ে তাদের হামলার করে। জমিতে ওঠানো ঘরে হামলা ও ভাঙচুর করে। পরে বিবাদী পক্ষ থানায় উল্টো আরেকটি মিথ্যা অভিযোগ দায়ের করে বোনদের হয়রানি করার উদ্দেশ্যে।

এবিষয়ে ভুক্তভোগী বেগম আক্তার বলেন, আমরা আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে ঘরে তুলে মাটি কাটতে গেলে আমার ভাই- ভাতিজারা ও তাদের দলবলসহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা ও ঘরে ভাঙচুর করে। এসব অত্যাচার করার পরেও তারা হয়রানি করার জন্য থানায় আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, দুই পক্ষই থানায় একটি করে অভিযোগ দায়ের করেছে। কেউ আইনের আশ্রয় নিলে থানা পুলিশ তা দিবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

পৈত্রিক সম্পত্তি চাওয়ায় হত্যার হুমকি, হামলা-ভাঙচুর

লিংক কপি হয়েছে!