২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে চলছে ভোট গ্রহণ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চলছে ভোট গ্রহণ।

বৃহস্পতিবার সকাল ৯টায় মোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২২৪০ জন, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১৩২ জন মহিলা ভোটারের সংখ্যা ১১০৮ জন।

নির্বাচনে ৪ জন প্রার্থী ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। এখন(এ রিপোর্ট লেখা) পর্যন্ত ২৯৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ মোহায়মেনু জানান এই প্রথম ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ইভিএম পদ্ধতি ভোট গ্রহণ হচ্ছে। ভোটাররা বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ইভিএম মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

রায়গঞ্জে ঘুড়কা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে চলছে ভোট গ্রহণ

লিংক কপি হয়েছে!