ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় খানকায়ে মোহেববীয়া কমপ্লেক্স এর মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপনের করেছেন বিভাগীয় মোবালেক বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ সভাপতি আলহাজ্ব মোঃ বশির আহাম্মেদ।
(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় খানকায়ে মোহেববীয়া কমপ্লেক্স মোহেব্বীয়া দারুচ্ছুন্নত হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের জামে মসজিদের তিনতলা ফাউন্ডেশন মসজিদের ভিত্তিপ্রস্তর এর উদ্ধোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ ঠাকুরগাঁও জেলা শাখার সন্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় মোবালেক বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহর সভাপতি আলহাজ্ব মোঃ বশির আহাম্মেদ, খানকায়ে মোহেব্বীয়া দারুচ্ছুন্নত হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের মেনিজিং কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ ইব্রাহিম জামান ও মেনেজিং কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ সিদ্দিকুল ইসলাম এই সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মনছুর আলী, আলহাজ্ব মোঃসাইফুল ইসলাম, আলহাজ্ব মোঃ আবু তাহের, আলহাজ্ব মোঃ আইনুল হক সহ প্রমুখ।
উদ্বোধনের পর অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিভাগীয় মোবালেক বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ সভাপতি আলহাজ্ব মোঃ বশির আহাম্মেদ।
