২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলা হতে ২টি ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনায় ৫জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। এ ঘটনায় দুপুরে  ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো: শাজাহান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ ও ২৭ তারিখে পৃথক দুটি জায়গা থেকে ছিনতাই চক্রের সদস্যরা ইজিবাইক ভাড়া নিয়ে ইজিবাইক চালককে চেতনা নাশক খাইয়ে এবং ছুরিকাঘাতরে ইজিবাইক ছিনিয়ে নেয়। এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।  

সংবাদ সম্মেলনে অতি:পুলিশ সুপার ইমাদাদ হোসাইন, টিআই তুহিন লস্কর ও নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

লিংক কপি হয়েছে!