ফরিদপুরের নগরকান্দায় অটোগাড়ী ছিনতাইর অভিযোগে নগরকান্দা থানার দূস্যুতা মামলার আসামী ১। জয়নাল আবেদীন শশী(২৫),পিতা মনিরুজ্জামান সাং- ব্রাহ্মণকান্দা, ২। রাজু শরীফ(২৯) পিতা এসকেন শরীফ, সাং- ছোট হামিরদী,৩.সুমন শেখ(২৮), পিতা-সামাদ শেখ, সাং-ব্রাহ্মনকান্দা, সর্ব থানা- ভাংগা, জেলা- ফরিদপুরদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার ঘটনায় লুন্ঠিত অটো (ইজিবাইক) ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার পরিপেক্ষিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন এর দিক নির্দেশনায় এস আই পিযুষ কান্তির নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ইজিবাইক ছিনতাই চক্রের তিনজন কে আটক করে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন অভিযান পরিচালনা করে ইজিবাইক সহ ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
নগরকান্দায় অটোগাড়ী ছিনতাই চক্রের তিনজন আটক
