● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরীর বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন -মসিক মেয়র টিটু

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩, ১১:০৯ পিএম
কপি হয়েছে!
আজ রবিবার সকালে ময়মনসিংহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় এবং কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মেয়র।
বই উৎসব উপলক্ষে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বছরের প্রথম দিনে আমরা বই উৎসব উদযাপন করতে পারছি এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষিত করার লক্ষ্যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ।
তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে বই দিচ্ছে, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে, বিভিন্ন রকম বৃত্তি ও ভাতা দিয়ে শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। এ সুযোগ কাজে ভালো ফলাফল করতে হবে, প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, এডহক কমিটির সদস্য মোঃ আবুল কাশেম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সরকার সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন পরিচালিত কৃষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হবিবুর রহমান হবি প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্য বিদ্যালয়সমূহের বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।