● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ডিমলা উপজেলাকে তামাক চাষমুক্ত ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩, ১০:৪৪ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলাকে তামাক চাষ মুক্ত ঘোষণা উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন।

এসময় প্রধান অতিথি ডিমলা উপজেলাকে শতভাগ তামাক চাষ মুক্ত ঘোষণা করে বলেন, আজ থেকে ডিমলা উপজেলাকে শতভাগ তামাক চাষ মুক্ত ঘোষণা হলো। আজকের পর থেকে যদি উপজেলার কোন ইউনিয়নে তামাক চাষের খবর পাওয়া যায়, তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ ও থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেখানে গিয়ে ওই তামাক চাষ ধ্বংস করে তাকে জরিমানা করা হবে। এছাড়াও আপনারা জানেন তামাক হচ্ছে ক্ষতিকর একটি ফসল, এই তামাক সেবনের ফলে ফুসফুসে ক্যান্সার সহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে সমাজের মানুষজন।

তিনি আরও বলেন, তামাক সহ বিভিন্ন ধরনের মাদক জাত দ্রব্য ব্যবহার করার ফলে উঠতি বয়সের কিশোর ও যুবকদের অকালে মৃত্যুও হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান৷

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী ও সুধী জন।