● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লার চান্দিনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ০১:৩২ পিএম
কপি হয়েছে!

পৌষের শুরু থেকে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে নিম্ন আয়ের অসহায় পরিবারগুলো। সেইসব অসহায় শীতার্তদের সবসময়ই সহায়তা করে আসছে সরকার। এ বছর শীতের শুরুতেই কুমিল্লার চান্দিনায় সরকারি সহায়তায় ৭ হাজার কম্বল বিতরণ করা হয়। সরকারি সহায়তার সাথে সেইসব হতদরিদ্র জনগণের পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধির মাধ্যমে ব্যক্তিগত তহবিল থেকে আজ বেলা ১১টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে আরও সাড়ে ছয় হাজার পিস কম্বল বিতরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এ সময় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন স্বজনপ্রীতি বা রাজনৈতিক বিবেচনায় নয়, যারা প্রাপ্য তাদের মাঝেই যেন বিতরণ করা হয়। প্রকৃত শীতার্তদের খুঁজে বের করে তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। এছাড়াও তিনি ১ জানুয়ারি চান্দিনার প্রতিটি এতিমখানা, আবাসিক মাদ্রাসা, ফুটপাত ও রাত জেগে থাকা শ্রমিকদের কাছে নিজ হাতে কম্বল তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, জেলা পরিষদের সদস্য মো. বজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ দাস,  মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।