২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

হাজা ছড়া হতে করল্যাছড়ির মূল রাস্তাটি এখন মরণফাঁদ

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

আছে জনবল, আছে বাজেট, কিন্তু পরিবর্তন হচ্ছেনা লংগদু উপজেলার অসংখ্য সড়ক ব্যবস্থার। দেশ এগিয়ে গেলেও লংগদু উপজেলার অসংখ্য সড়ক ব্যবস্থার হয়নি উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়ছে উপজেলাটি। বেহাল সড়কে বাড়ছে দুর্ভোগ, নেই উদ্যোগ নেই কোন নজর। অসহায় জনসাধারণ, সড়ক যে এখন মরণফাঁদ।

জানা যায়, লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়ন থেকে আটারক ছড়া ইউনিয়ন পর্যন্ত প্রায় ৫ কি. মি. সড়কের বেহাল দশা। স্থানে স্থানে পরিনত হয়েছে মৃত্যু ফাঁদে। বছরের পর বছর পেড়িয়ে গেলেও নেই সংস্কার। ফলে বাড়ছে দুর্ভোগ ঘটছে দুর্ঘটনা। নজর নেই জনপ্রতিনিধি কিংবা কর্তৃপক্ষের। এই সড়কটি বর্তমানে মৃত্যু ফাঁদে পরিনত হলেও খেয়াল নেই কারো।

এলাকাবাসীরা জানায়, বেশ কিছুদিন যাবত এই রাস্তাটি এমন এবং ধিরে ধিরে ক্রমান্বয়ে আরো বিপদজনক হয়ে পরছে, কিছুদিন অগে মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল কমল সামান্য কিছু সংস্কার করলেও কাজটি ব্যাপক ভাবে সংস্কার না করায় কিছুদিন পরেই তা আবার অন্য দিক দিয়ে ভেঙে যায়। ফলে দুর্ভোগের মাত্রা আরো বেড়ে গেছে।

এলাকার সহকারী শিক্ষক শাহীন আলম, শফিউল ইসলাম, শেখ ফরিদ সহ অনেকে বলেন, এই এলাকার নাম বা এই রাস্তার কথা শুনলে কোন অটো রিকশা বা অন্যান্য যানবাহন আসতে চায় না, এছাড়াও এই পথে যাতায়াতের জন্য রাস্তা খারাপ হওয়ায় ড্রাইভাররা যেতে চায় কম, ফলে অনেক সময় হাটা ছাড়া উপায় থাকে না, এছাড়াও কোন ধরণের মালামাল আনাও কঠিন হয়ে পড়েছে।

অটো এবং মোটরসাইকেল চালকরা জানান, লংগদু ও মাইনীমুখ বাজার থেকে হাজা ছড়া হয়ে করল্যাছড়ি ইউনিয়ন পর্যন্ত রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া এখন ভয়ের ব্যপার, গেলেও অনেক সময় এক্সিডেন্ট এর সম্ভবনা থাকে। দিন যাচ্ছে বাড়ছে দুর্ভোগ তবুও নেই উদ্যোগ। অসহায় হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

দুর্ভোগের কথা স্বীকার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বলেন, জনসাধারনের সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বিভিন্ন দপ্তরে তদবির চলমান।

কথা হলে লংগদু উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন, সড়কটি নিয়ে আমারা অনেকটা চিন্তিত আগামী একবছরের মধ্যে সড়কটির দ্রুত সমস্যার সমাধান করা হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

হাজা ছড়া হতে করল্যাছড়ির মূল রাস্তাটি এখন মরণফাঁদ

লিংক কপি হয়েছে!