● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

কুমিল্লায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ০৯:১৭ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে ও কথা কাটাকাটির জেরে দূর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেছে মাহবুব হোসেন মান্না নামের এক যুবকের। মঙ্গলবার সকালে ঢামেকের নেয়ার পথে মারা যায় মান্না। এর আগে সোমবার গভীর রাতে নগরীর মোগলটুলী পুরাতন চৌধুরী পাড়া হাই স্কুলের গলিতে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব হোসেন মান্না (২৫) নগরীর গাংচর চৌধুরী পাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুরাতন চৌধুরীপড়া এলাকার অনিক, হাবিবুর রহমান, জহিরুল, প্রবীণ, খাইরুল আমিন, আকাশ, নাবিদ আঞ্জুম লিয়নসহ ৮ জনকে জিঞ্জাসাবাদের আটক করেছে করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, নগরীর টেলিগ্রাফ অফিস, গাংচর, লালা পুকুরপাড়, মোগলটুলী, চৌধুরী পাড়া এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল দুটি কিশোর গ্যাং গ্রুপের মাঝে। এরই সুত্র ধরে ইতিপূর্বে বেশ কয়েক দফা সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার রাতে এলাকার অদিপত্ত ও ভাগাভাগি নিয়ে অনিক গ্রুপের গ্যাংদের সাথে কথা কাটাকাটি হয় নিহত মাহবুব হোসেন মান্নার। এ সময় তাকে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে ঢামেকের নেয়ার পথে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান বলেন, নিহত মান্নার নামে মাদকসহ ৪টি মামলা রয়েছে। সোমবার রাতে মাদক নিয়ে তাদের ৪-৫ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় ছুরিকাঘাতে মান্না, জহিরসহ তিন মাদকব্যবসায়ী আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে মান্নার অবস্থার অবনতি হলে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহত মান্নার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। আটককৃতদের সংশ্লিষ্টতা পেলে গ্রেফতার দেখানো হবে।