ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সন্দেশ তৈরি, মিথ্যা ঠিকানা ব্যবহার ও লাইসেন্স না থাকায় মেহেদি হাসান কে এক মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে মেহেদি হাসানের বাড়িতে এ অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার, এস আই ওমর ফারুকসহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে মেহেদি হাসানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিসহ অন্যান্য পণ্য তৈরি করতে দেখা যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেহেদী হাসান কে এক মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন বলেন, ‘ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি হচ্ছিল। তাকে মানসম্মত পরিবেশ ছাড়া মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
