শিক্ষা, শান্তি, প্রগতি স্লোগানকে উপজীব্য করে ময়মনসিংহের মুক্তাগাছার ৮ নং দাওগাঁও ইউনিয়নের ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
ছাত্রলীগ কর্মীরা ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে।
মোঃ আকাশ আহামেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাওন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন আহাম্মদ মামুন, ময়মনসিংহ জেলা তাঁতী লীগের সহসভাপতি এস এম আবু সাইদ,
ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এনামুল হক মিষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয় সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী আকবর শিপন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সোবহান সরকার, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য বালাকুল ইসলাম, যুবলীগ সদস্য জসিম উদ্দিন, রাশেদ আহাম্মেদ, মজিবর রহমান। এসময় আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
