● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

আমতলীতে পাঁচ হতদরিদ্র কৃষকের লক্ষাধিক তরমুজ চারা মেরে ফেলার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩, ১১:২২ পিএম
কপি হয়েছে!

বরগুনা আমতলী উপজেলার ৩ নং আঠারগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গেরাবুনিয়া গ্রামে বিষ প্রয়োগে লক্ষাধিক তরমুজ চারা মেরে ফেলার ঘটনা ঘটেছে গত রবিবার গভীর রাতে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের গেরাবুনিয়া গ্রামের আঃ মজিদ শিকদারের ছেলে আলাম শিকদার (৫৫), কাঞ্চন বাড়িয়া গ্রামের কালু মীরার ছেলে জলিল মীরা (৫০), আলগী গ্রামের কাঞ্চন আলী শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০), চালিতা বুনিয়া গ্রামের রশিদ শিকদারের ছেলে আইয়ুব শিকদার (২৮) ও গেরাবুনিয়া গ্রামের নয়ন খানের ছেলে মনির খান (৫০) মিলে বিভিন্ন এনজিও থেকে চরা সুদে ঋন নিয়ে অন্যের কাছ থেকে প্রায় ৩০ একর জমি চুক্তিতে লিজ নিয়ে চলতি মৌসুমে তরমুজ চাষ করার উদ্যোগ নিয়ে নয়ন খানের বাড়ির দক্ষিণ পাশের বিলে তরমুজ চারার নার্সারি করেন।

নার্সারিতে জন্মানো তরমুজের লক্ষাধিক চারা গাছ গত রবিবার গভীর রাতে একই এলাকার সাহা আলম সিকদার ও তার সাঙ্গপাঙ্গরা পূর্বশত্রুতার জের ধরে বিষ প্রয়োগ অথবা অথবা লবণ পানি ছিটিয়ে চারাগুলো মেরে ফেলেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকরা।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম শিকদারের ভাই মনিরুল ইসলাম বলেন, কয়েক দিন আগে ধানকাটাকে কেন্দ্র করে আলাম শিকদারকে তার ভাই শাহ আলম শিকদার আমার সামনেই মারধর করে উল্টো ধানকাটার অভিযোগে করে পুলিশ নিয়ে আসে, ঐ ঘটনায় আমি আলাম শিকদারকে তার ভাই শাহ আলম শিকদার কর্তৃক মারধরের কথা পুলিশকে বলায় ঐ দিনই শাহ আলম শিকদার আমার উপরে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মাধ্যমে আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার দুই দিনের মধ্যে আমার ভাই মাসুমসহ সকল কৃষকদের রোপনের জন্য জন্মানো তরমুজ চারা গাছ গুলো মেরে ফেলেছে, শাহ আলম শিকদার ও তার ছেলে মঞ্জু শিকদারই এই ঘটনা ঘটাইছে, আমি এই ঘটনায় ন্যায় বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম শিকদার বলেন, আমি কেন তরমুজ চারা নষ্ট করবো, আমিও একজন কৃষক, আমার ক্ষতি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

তবে এ ঘটনায় মঙ্গলবার রাতে আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিস বৈঠক হয়। সালিশ বৈঠকে সাক্ষ্য প্রমাণে সাহা আলম সিকদার দোষী প্রমাণিত হয়। ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম স্থানীয় ইউপি সদস্যদের ও দুপক্ষের উপস্থিতিতে সাহা আলম সিকদারকে ৯০ হাজার টাকা জরিমানা করেন।

অপর অভিযুক্ত মঞ্জু শিকদার বলেন, ইউনিয়ন পরিষদে বসে সালিশ বৈঠকের মাধ্যমে চেয়ারম্যান আমাদেরকে ৯০ হাজার টাকা জরিমানা করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম শিকদার বলেন, আমরা চেয়ারম্যান সাহেবের বিচারে সন্তুষ্ট, তিনি ন্যায় বিচার করেছেন।

ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন সালিস বৈঠকের কথা স্বীকার করে বলেন বিষয়টি মিমাংসা করা হয়েছে।