● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা, হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ০৫:৪৮ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে বিলগোবিন্দপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা চালিয়ে ইমারত হোসেন খান (৪২) নামে একজনের হাত ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

জমিজমার পূর্ব শত্রুতার জেরে ৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ইমারত হোসেন খান বাড়ি থেকে বের হয়ে তালমার দিকে যাইতে সময় তার পথরোধ করে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী মৃত আজাহার সরদার এর ছেলে হালেম সরদার (৬২) ও মিরাজ সরদার (৪৫), এবং হালেম সরদার এর ছেলে আনিছ সরদার (৩৫)। অতর্কিত হামলার সময় হালিম সরদার এর লোহার রডের বাড়িতে বাম হাতের কোনইর নিচে হাতের হাড় ভেঙ্গে যায়।গুরুতর আহত ইমারত খান কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিলে সেখানকার চিকিৎসকরা ভর্তি করে চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালের ট্রমা সেন্টারে প্রেরন করে।এঘটনায় ইমারত হোসেন বাদী হয়ে স্বাক্ষী ইউসুফ শেখের মাধ্যমে ঘটনার দিন বিকালে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন। আহত ইমারত হোসেন বলেন জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে আসামি গন আজ আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমার একটি হাত ভেঙ্গে দেয় এবং শরীলের বিভিন্ন স্হানে বাইড়া আহত করে এছাড়া কোটের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা কেড়ে নেয়।অভিযোগে অভিযুক্ত আসামীগনদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।