● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গাইবান্ধা ০৫ আসনে উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম
কপি হয়েছে!

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উপ-নির্বাচনে নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা ও একটি নির্বাচন উপহার দিয়েছে নির্বাচন কমিশন । গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে ১৪৫টি কেন্দ্রে মোট তিনলাখ ৩৯ হাজার ৪ জন ভোটারের মধ্যে প্রায় শতকরা ৩৭ শতাংশ ভোটার ১ লাখ ২৯ হাজার ৬১২ জন ভোটার উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ এতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম শহীদ রঞ্জু লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।

গতকাল ৪ জানুয়ারী বুধবার দিনব্যাপী ইভিএম মেশিনে ভোটগ্রহন শেষে রাত সাড়ে আটটার দিকে ১৪৫ কেন্দ্রের ফল পাওয়ার পর গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা এ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৪ জন নিয়ে উপ-নির্বাচন। এ নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে সক্রিয় ছিলেন আওয়ামীলীগ মাহমুদ হাসান রিপন (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল)। ভোটের মাঠে প্রচারণায় দেখা যায়নি বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক) কে।

এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) প্রতিকের প্রার্থী গত ২৫ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন পেয়েছেন ৭৮ হাজার ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রার্থী হিসাবে জাতীয় পার্টির লাঙল প্রতিকের প্রার্থী এএইচএম গোলাম শহীদ রঞ্জু পেয়েছেন ৪৪ হাজার ৯৫০ ভোট। এছাড়া বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ হাজার ৭৯৬, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. মাহাবুবুর রহমান ২ হাজার ৯৫০, নির্বাচন থেকে সরে দাড়ানোর পরেও নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন ১ হাজার ৬৪০ ভোট।

উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনটিতে ১২ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে প্রথমে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ করায় ভরতখালি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে দফায় দফায় ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি। এরপর তদন্ত শেষে ৬ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চলতি বছরের ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে তারিখ ঘোষণা দেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।