পঞ্চগড়ে নুর ইসলাম দিপু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি) রাত ১০ টায় জেলা শহরের পঞ্চগড় টুনিরহাট রোডের তালমা এলাকার হিমালয় পার্কের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নুর ইসলাম দিপু পঞ্চগড় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার মৃত দেলয়ার হোসেনের ছেলে।
সে পঞ্চগড় পৌর যুবদলের সদস্য সচিব।
পুলিশ জানায় ,রাতে টুনিরহাট এলাকার দিক থেকে পঞ্চগড় আসতেছিল মাদক ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে, জেলা ডিবি পুলিশের এস আই লিপন কুমার বসাকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তালমা এলাকার হিমালয় পার্কের সামনে থেকে ছয় বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম দিপু নামের ওই যুবককে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো, মোজাফফর হোসেন ফেনসিডিলসহ এক যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
