২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আমতলীর মহিষকাটা বাজারে বিটপুলিশিং সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

বরগুনার আমতলী থানা কুকুয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে শুক্রবার বিকালে বিট পুলিশিং সভা ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেল ৪ টার সময় উপজেলার কুকুয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান।
গভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সিসি ক্যামেরা স্থাপন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী থানার ওসি (তদন্ত ) রনজিৎ কুমার সরকার, কুকুয়া ইউনিয়ন বিট অফিসার এস আই আজিজুর রহমান, ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম মাতুব্বর, ইউপি সদস্য নিজাম মাতুব্বর,ইউপি সদস্য মোশাররফে হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

আমতলীর মহিষকাটা বাজারে বিটপুলিশিং সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!