২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

দুর্গাপুরে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ট্রাক চাপায় আমিনুল মিয়া (৩৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার রাতে ১নং বালু ঘাটের দেবথৈল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল মিয়া ময়মনসিংহের কোতোয়ালি থানার আকুয়াকান্দাপাড়া গ্রামের মো.ফজলুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চালক ও হেলপার সম্পর্কে চাচা-ভাতিজা। তারা ট্রাক নিয়ে দুর্গাপুর থেকে বালু নিতে আসে। আজ বালু নিতে আসলে ১নং বালু ঘাটের দেবথৈল ডাইব্রেশনে ট্রাক ব্যাক করে পিছনের দিকে গিয়ে ঘোরাবার সময় হেলপার আমিনুল মিয়া ট্রাকের পিছনে থাকায় নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্বাস আলী জানান, ট্রাকের নিচে চাপা পড়ে কোমরের নিচের অংশ আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায় হেলপার আমিনুল। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩

দুর্গাপুরে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু

লিংক কপি হয়েছে!