● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নীলফামারীতে বলাৎকারের মামলায় যুবকের ৫ বছরের আটকাদেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম
কপি হয়েছে!

নীলফামারীতে শিশু বলাৎকারের মামলায় সাকিব রহমান কাটু (২৬) নামে এক যুবকের পাঁচ বছরের সশ্রম আটকাদেশ ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিনমাসের আটকাদেশ প্রদান করা হয়েছে। আজ সোমবার(৯ জানুয়ারী) দুপুরে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মাহাবুবুর রহমান ওই আদেশ প্রদান করেন। সাজাপ্রপ্ত সাকিব রহমান কাটু জেলার ডোমার উপজেলার কেতকিবাড়ি ইউনিয়নের উত্তর কেতকিবাড়ি দালালগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম ফোকলার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ ২০১৪ সালের ৭ আগস্ট বিকালে প্রতিবেশী নয় বছরের এক ছেলে শিশুকে বাড়ির পাশের একটি কিন্ডারগান্টেন স্কুলের একটি কক্ষে নিয়ে বলাৎকার করে। এতে করে ওই শিশু অসুস্থ্য হলে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। পরে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। এঘটনায় ওই রাতে শিশুটির মা (রত্না বেগম) বাদি হয়ে ছয় জনের নামে ডোমার থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে প্রধান আসামী সাকিব রহমান কাটুর (২৬) নামে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানীতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিচারক ওই আদেশ প্রদান করেন।