ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশে প্রত্যাবর্তন দিবসের আনন্দ র্যালি অনুষ্ঠিত। ঐতিহাসিক স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামীলীগ এর সহ- সভাপতি নাজমা আজাদ ও সংরক্ষিত মহিলা কাউন্সিল সেলিনা আক্তার এবং সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদা তাহমিনা প্রীতির এর নেতৃত্বে ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামীলীগ এর এক বিশাল আনন্দ র্যালি নিয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আয়োজিত সভাবেশ ও আনন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন।
উক্ত আনন্দ র্যালিতে ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগ এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ও মহানগর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মিছিল সহকারে এসে উপস্থিত হয়ে আনন্দ র্যালিটি সফল করেন।
