● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

গোবিন্দগঞ্জে এক ব্যক্তি মাটির নিচে চাপা পড়ে আধাঘন্টা পর জীবিত উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৯:৪৬ পিএম
কপি হয়েছে!

কথায় আছে, রাখে আল্লাহ, মারে কে ৷ ১১ ফুট মাটির নিচে চাপা পড়ে প্রায় আধা ঘন্টা পর জীবিত উদ্ধার ৷

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংকের সাইডের মাটি ধ্বসে এক ব্যাক্তি মাটির নিচে চাপা পড়ে প্রায় আধা ঘন্টা পর জীবিত উদ্ধার হয়েছে ৷

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় ৷

জানা যায়, ১০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় বাবুল মিয়া নামের এক ব্যক্তি বিল্ডিংয়ের সেফটি ট্যাংকয়ের পাশ দিয়ে হেটে যাচ্ছিল ৷ হঠাৎ একটি শব্দ হয়ে সেফটি ট্যাংক এর মাটি প্রায় ১১ ফুট নিচে ডেবে যায় ৷ কিছু বুঝে উঠার আগেই তিনি নিজেকে গর্তের মধ্যে দেখতে পান ৷

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মিরা চাপা পড়া মাটি সরিয়ে ঐ ব্যাক্তিকে জীবিত উদ্ধার করেছে। প্রায় আধা ঘন্টার বেশি সময় এ ব্যক্তি মাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিলো ৷ জীবিত ব্যক্তির পরিচয় নাম- বাবুল মিয়া, পিতা- মৃত ওমর আলী গ্রাম বুজরুক বোয়ালিয়া বলে জানা গেছে।