২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গোবিন্দগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত-১

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকও হেলপার গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ- ঘোড়াঘাট সড়কের কাইয়াগঞ্জ নামক স্থানে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ফেনীগামী আলু বোঝাই ঢাকা মেট্টো ট -১৬-৭৫৯২ নাম্বারের ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্বে ছমিলের রাখা গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে আটকা পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় ৷ এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ট্রাকের চালকের আসন থেকে কামাল মিয়া নামে এক হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, রাতে চালক হেলপারকে ট্রাক চালাতে দিয়ে ঘুমিয়ে পড়েন। এর বেশ কিছু সময় পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুঘর্টনার শিকার হয়। আহত কামাল মিয়া রাজবাড়ী জেলা সদরের কল্যানপুর পোস্ট অফিসের নূর মোল্লার ছেলে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

গোবিন্দগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত-১

লিংক কপি হয়েছে!