● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ফরিদপুরে  ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৩:৪৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের বোয়ালমারীতে ইটবোঝাইকৃত ট্রাকের ধাক্কায় চলন্ত ভ্যান থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে জাহান শেখ (৬০) নামে এক ভ্যান চালকের নিহতের ঘটনা ঘটেছে। তবে ঘাতক ট্রাকটি আটকাতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

বুধবার সকাল সাড়ে ৯টায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি সাইনবোর্ড এ দূর্ঘটনা এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সকাল ৯টার দিকে ভ্যান চালক জাহান শেখ নিজের ব্যাটারিচালিত অটোভ্যানে খড়ি বোঝাই দিয়ে শেখর ইউনিয়নের সহস্রাইল থেকে রূপাপাত ইউনিয়নের বনমালীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ভাটিয়াপাড়াগামী একটি ইটবোঝাইকৃত ট্রাক (যশোর ড ১১-১২৭৭) পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান চালক জাহান সড়কে সিটকে পড়ে। ঘাতক ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে এ সময় জাহান ঘটনাস্থলেই মারা যান। বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা ১১টা পর্যন্ত সড়ক আটকে রাখায় যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে বোয়ালমারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. আক্কাস আলী শেখ বলেন, বিক্ষুব্ধ জনগণ সড়ক আটকে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।