ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে মায়ের লাশ দেখা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুইজনকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ১০ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ফুলসুতি গ্রামের মৃত আয়নাল খান এর স্ত্রী শতবর্ষ বয়সী নারী আমেনা বেগম এর মৃত্যুর পর তার লাশ দেখা নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
আমেনা বেগম এর চার ছেলে ও এক মেয়ে।মেজ ছেলে জিন্নাতআলী খান কে তার মায়ের লাশ দেখে বাঁধা দেওয়ায় খবর পেয়ে তার বোনের ছেলে সাইফুল এসে নানির লাশ দেখাতে মামা জিন্নাত আলী খানকে লাশের কাছে দেখ্তে নেওয়া মাত্রই মজিবর খান ও তার ছেলে আজাদ খান, সহ ভাগিন্যা সাইফুল (৩৫) ও তার বোন সাহিদা (২৮) কে মারপিট করে আহত করে।আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে। খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এবিষয় ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেনের দুই গ্রুপের মধ্যে একটা মিমাংসা করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
এবিষয় মজিবর খান ও তার ছেলেকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি তবে বাড়ির লোকজন জানান ঘটনাটি দুঃখজনক।
নগরকান্দায় মায়ের লাশ দেখা নিয়ে হামলা, আহত-২
