● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

নগরকান্দা সদর দুধ বাজার দখল নিয়ে চায়ের দোকান, কেরাম বোর্ড এর আসর

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:২৭ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা সদর দুধ বাজার ঘর এখন চা’দোকান ও কেরাম বোর্ড এর আসর জমে উঠেছে।
উপজেলা সদর নগরকান্দা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে দোকান ঘর ও বাজারের গলিতে বাহিরে কাচা বাজারের ভ্রাম্যমাণ দোকানে ভরা।ক্রেতাদের ভিড় সবসময় লেগেই থাকে। বাজারে অলিগলিতে জায়গা সরু হওয়ায় দোকানী সহ ক্রেতাদের কেনাকাটা করতে অসুবিধা হয়।বাজারের সুবিধার্থে দুধ বাজার ঘর আলাদা করে বড়সড় করে নির্মাণ করে।কয়েক বছর ধরে দুধ বাজার ঘর দখল নিয়ে চা’ দোকান ও কেরাম বোড বসিয়ে খেলার আসর করায় দুধ বিক্রেতাদের অসুবিধা হচ্ছে। বৃষ্টির দিনে বেশি অসুবিধায় পড়তে হয় দুধ বিক্রেতা ও ক্রেতাদের। দুধ বাজার ঘর দখল নিয়ে চলছে দিন রাত চা’ বেচা ও কেরাম বোড বসিয়ে চলছে খেলার আসর।ব্যয়বহুল দুটি ঘর কোন কাজে আসচ্ছেনা বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের।বাজার কমিটির সভাপতি দুলু মিয়া বলেন কেরাম বোড বসিয়ে খেলার আসর সারাদিন চলায় দেখতে খুব খারাপ লাগে।এবিষয় ইউএনও স্যার কে জানাব।