২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শীতে কাবু ঠাকুরগাঁওয়ের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

তীব্র শীতে শীতবস্ত্রের অভাবে কাবু হয়ে পড়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ঘন কুয়াশার সাথে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীত ঝেঁকে বসেছে।

কয়েকদিন ধরে সকাল ১০-১১ টার আগে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। কোনদিন বিকালেও রোদ মেলেনা। সূর্যালোকের দেখা মিললেও তাপের উষ্ণতা কম থাকায় প্রচন্ড শীত অনুভূত হয়। ঘন কুয়াশার কারণে সড়ক পথের যানবাহন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, শীতে কাবু হয়ে পড়েছেন শহর, বন্দরসহ প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। বিশেষত ছিন্নমূল পরিবারগুলোতে তীব্র শীতে কষ্টে পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।

১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু জানান, আমরা উপজেলা প্রশাসন হতে ২০০ শত কম্বল পেয়েছি তা বিতরণ করা হয়েছে কিন্তু চাহিদা অনেক বেশি। আমরা আরও চাহিদা দিয়েছি পেলে আবার বিতরন করবো।

অপরদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এখনো অনেক ইউনিয়নের গ্রাম পর্যায়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়নি।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শীতার্তদের সহায়তায় সরকারিভাবে সদর উপজেলায় ইতোমধ্যে ৮ হাজার কম্বল বিতরন করছেন উপজেলা প্রশাসন। এছাড়াও আরও চাহিদা দেওয়া হয়েছে শীত বস্তু আসলেই আবার বিতরণ করা হবে।

শীতার্তরা জানান, সরকারী-বেসরকারীভাবে যে কম্বল দেয়া হয় তা চাহিদার তুলনায় খুবই নগণ্য। আবার যা বিতরন হয় তাও অসহায় মানুষের ভাগ্যে জোটেনা।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

শীতে কাবু ঠাকুরগাঁওয়ের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ

লিংক কপি হয়েছে!