পঞ্চগড়ে জেন্ডারসমতা এবং নারীদের ক্ষমতায়ন বিষয়ে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার দশ মাইল উচ্চ বিদ্যালয় মাঠে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা।
আলোচনা সভায় পঞ্চগড় জেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি পিয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দীন প্রধান, দশ মাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, বিকাশ বাংলাদেশের রিজিওনাল কো অর্ডিনেটর আতিকুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রেহানা পারভীন প্রমূখ।
