২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জন্মের দুই মাসের মধ্যে বাবা-মায়ের মৃত্যু, পঞ্চগড়ের ২ শিশুর দায়িত্ব কে নিবে?

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

ফুটফুটে ছেলে শিশুটির বয়স সবে দুই মাস। এর মধ্যেই সে হারিয়েছে বাবা-মাকে। তাও আবার মাত্র ১৯ দিনের ব্যবধানে। এতে শুধু এতিমই হয়নি শিশুটি, অনিশ্চিত হয়ে পড়েছে তার ভবিষ্যতও।
বাবা-মাকে হারিয়ে দিশেহারা শিশুটির বয়স ৪ বছর এবং দেড় বছর। এ বয়সেই অবুঝ তারা দুইজনও। শোক বইছে গোটা এলাকা জুড়েও।

এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর সর্দারপাড়া গ্রামে।
শিশুটির বাবা একরামুল হক (৩৫)। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে সুখেই ছিলেন তিনি। বিয়ের ৬ বছরে দুই মেয়ের পর ঘর আলোকিত করে জন্ম নিয়েছে ছেলে। তার ও তার পরিবারের মধ্যে আনন্দ যেন সীমাহীন। স্বপ্নও ছিলো পাহাড়সম। তবে সব কিছুরই ছন্দপতন ঘটেছে এক সড়ক দুর্ঘটনায়।

গত বছরের ১৭ ডিসেম্বর ট্রাকের ধাক্কায় নিহত হন একরামুল হক। এতে ৪০ দিন বয়সেই বাবা হারায় তার নবজাতক শিশুটি।
স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারেনি লাবনী বেগম। স্বামীর শোকে কাতর হয়ে নির্বাক হয়ে পড়েন তিনি। মুর্ছা যেতেন মাঝে মধ্যেই। এভাবেই কেটে যায় ১৮ দিন। চলতি মাসের ৫ তারিখ অসুস্থ হয়ে পড়েন লাবনীবেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশু সন্তান রেখেই পরকালে পাড়ি জমান তিনি। এতে নবজাতক শিশুটি ৫৮ দিন বয়সেই বাবার পর মাকেও হারায়।
পরিবারের লোকজন জানান, গত ১৭ ডিসেম্বর একরামুল হকের নবজাতক শিশুর বয়স ছিলো এক মাস ১০ দিন। সেদিন ছেলের আকীকা দেয়ার বিষয়ে আলোচনা করতে পার্শ্ববর্তী লক্ষীপুর গ্রামে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন।

আলোচনা শেষে মোটরসাইকেল যোগে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তার। এদিকে, ১৯ দিন পার না হতেই মারা গেলো একরামুলের স্ত্রী। এ অবস্থায় একরামুল হকের শিশু সন্তানসহ মেয়ে নুরে জান্নাত এবং উম্মে সুরাইয়া এখন বড় ভাই আশরাফুলের কাছে থাকছেন।
একরামুল হকের বাবা নাসির উদ্দীন বিলাপ করে বলেন, ১৯ দিনের ব্যবধানে ছেলে এবং ছেলের বউকে হারালাম। আমার ছোট ছোট নাতি-নাতনিরা বুঝতে শেখার আগেই এতিম হলো। এই শোক আমি কিভাবে সইবো।

একরামুল হকের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, আমার ছোট ভাইয়ের ইচ্ছা ছিলো আকীকা করে ছেলের নাম রাখবে। সেই ইচ্ছা আর পূরণ হলোনা। এই ছোট বাচ্চাগুলোর এখন কি হবে- বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ বলেন, মাত্র ১৯ দিনের ব্যবধানে দুইমাস বয়সি শিশুসহ ছোট ছোট তিনটি সন্তান রেখে একটি দম্পতির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমি খোঁজ খবর নিয়েছি। ওই শিশুদের দিকে আমার সু-দৃষ্টি সবসময় থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩

জন্মের দুই মাসের মধ্যে বাবা-মায়ের মৃত্যু, পঞ্চগড়ের ২ শিশুর দায়িত্ব কে নিবে?

লিংক কপি হয়েছে!