২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রমজানপুরে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন আবদুস সোবহান গোলাপ এমপি

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রী গত জাতীয় নির্বাচনের প্রাককালে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় নিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার, ইতোমধ্যে তিনি বাস্তবায়ন করেছেন। আজ জননেত্রী শেখ হাসিনার নতুন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বিভিন্ন মাস্টার প্ল্যান, আইন, নীতিমালা প্রণয়নসহ অসংখ্য উদ্যোগ গ্রহন করেছেন। আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনির রমজানপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেনসহ অন্যান্যরা।

এর আগে নিজ মা-বাবার কবর জিয়ারত করেন আবদুস সোবহান গোলাপ এমপি।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩

রমজানপুরে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন আবদুস সোবহান গোলাপ এমপি

লিংক কপি হয়েছে!