● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম
কপি হয়েছে!

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগান নিয়ে ইভটিজিং, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও অপমৃত্যু প্রতিরোধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের পাট বাজারে এই বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ থানার আয়োজনে উক্ত থানার অফিসার ইনচার্জ পি এস এম মোস্তাছিনুর রহমান (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)।

এসময় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পি এস এম মোস্তাছিনুর রহমান (পিপিএম-সেবা) বলেন, আমাদের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা) বলেন, ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে বিট পুলিশিংয়ের কোন বিকল্প নেই। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অপরাধ নির্মূল করতে পুলিশ সক্ষম হবে।