রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জাগো বুলেটিনে সংবাদ প্রকাশের পর নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জাগো বুলেটিন ID: EP-9201

রিদপুরের নগরকান্দায় জাগো বুলেটিন অনলাইন নিউজ পোর্টালে গত শনিবার (২৮ মে) “নগরকান্দায় সরকারি জায়গা দখল : নামে বেনামে ডিসিআর” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

সংবাদ প্রকাশের পর ফরিদপুরের নগরকান্দায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৫ টায় নগরকান্দা পৌর এলাকার পৌর কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌরসভা এলাকার বিভিন্ন সরকারী জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি জায়গা উদ্ধারে আমাদের এ অভিযান চলমান থাকবে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরকান্দা পৌর এলাকায় অভিযান চালানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানা পুলিশ ও আনসার সদস্যরা।নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন পৌর সভার মধ্যে সরকারি জায়গা দখল কারীদের হাত থেকে উদ্ধার করবার জন্য যে যে প্রদেক্ষেপ নেওয়া দরকার সে ব্যবস্থা নিব।