২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নগরকান্দায় সরকারি জায়গা দখল : নামে বেনামে ডিসিআর

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৮ মে ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নগরকান্দা পৌরসভা সদরে বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল নিয়ে একেরপর এক গড়ে উঠেছে পাকা স্থাপনা।

দখলের পাশাপাশি দখলদারা ভূমি অফিস থেকে কৌশলে নিচ্ছেন ডিসিআর।

এসকল দখলদাররা সরকারি জায়গা দখল নেওয়ার পর নামে বেনামে ডিসিআর নিয়ে স্থাপনা গড়ে প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি করছেন।

ভূমি অফিস থেকে দখল মুলে আধা শতাংশ জমি একেক জনের নামে ডিসিআর দিলেও দখলের জমির পরিমাণ বেশি হওয়ার কারনে বিভিন্ন নামে কৌশলে ডিসিআর নিচ্ছেন।
ডিসিআর নিয়েই ক্রমেই দখল বৃদ্ধি করে আধা শতাংশ জমির বদলে এক থেকে দুই শতাংশ জমির বেশি দখল নিয়ে আছেন।
নগরকান্দা পৌরভবন এর জায়গা নগরকান্দা পৌরভবন ছাড়া ভবনের চারপাশের জায়গা প্রায় সব দখল করে নেয় একাধিক দখলদার। এছাড়া নগরকান্দা বাজার মডেল মসজিদ এর সামনে রাতের আধারে দখল নিয়ে দোকান ঘর উত্তোলন করে গড়ে উঠেছে মার্কেট। দখল হয়ে গেছে কুমার নদীর পাড়ের সরকারি জায়গা। দখল হয়ে গেছে বাজারের ফুটপাত।
দখলদাররা ভুমি অফিসে থেকে দখল মূলে এক বছরের জন্য লিজ (ডিসিআর) নিয়ে যুগের পর যুগ ভোগ করছে। দখলদারিদের মধ্যে অনেকেই দখল পজিশন বিক্রি করায় হয়েছে হাতবদল। দখলদাররা মোটা অংকের টাকায় বিক্রি করে দিচ্ছে। সরকারি জায়গা বিক্রয় করা আইনগত অপরাধ হলেও আইনকে তোয়াক্কা না করেই দখলদারা বিক্রি করছেন। এছাড়া সরকারি জায়গায় দোকানঘর করে ব্যবসা করবে এলাকা থেকে আসা দরিদ্র ব্যবসায়ীরা। তাদের নামে নিয়ম অনুযায়ী ডিসিআর দিবে ভূমি অফিস।সেখানে রাগব বোয়ালরা সে সকল সরকারি জায়গা দখল নিয়ে নামে বেনামে নিচ্ছেন ডিসিআর। দখলদারদের মধ্যে অনেকেরই ১০ থেকে ২০ টি স্হাপনা দোকানঘর রয়েছে। কেউ গড়ে তুলছেন মার্কেট,কেউবা বাড়ি করে দিয়েছেন ভাড়া।সরকারি জায়গা বিক্রি করে ও ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন দখলদার মালিক।
নগরকান্দায় থামছেনা সরকারি জায়গা দখল,চলছে বিক্রির মহোৎসব।
সরকারি জায়গা দখল নিয়ে করছে পাকা স্থাপনা। দখল নিলেই ডিসিআর। ভূমি অফিস থেকেই সহযে মিলছে ডিসিআর। যে কারনে থামছেনা দখল বাণিজ্য। ডিসিআর একজনের নামে আর বর্তমান দোকান মালিক আর একজন।

নগরকান্দা উপজেলার দৃষ্টি নন্দন মডেল মসজিদ এর সামে সরকারি জায়গা দখলদাররা দখল নিয়ে দখল পজিশন বিক্রি করে হাতবদল করা সহ মার্কেট করছেন।যে কারনে মসজিদের সুন্দর্য্য বর্ধন নষ্ট হওয়া সহ মুসুল্লিদের যাতায়াত পথ হয়েছে সরু।
উপজেলায় পৌর এলাকায় শত শতাংশ সরকারি জমি এখন দখলদারদের দখলে। দখলদারিদের হাত থেকে সরকারি জায়গা উদ্ধারের জন্য জোরদাবী জানান এলাকাবাসী। এবিষয় নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার আমাকে অবগত করা মাত্রই পৌরভবনের সামনে দখল স্হানে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেই,এছাড়া যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন আমি দখলের বিষয় উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি, এছাড়া যেখানে যেখানে পৌরসভা এরিয়ায় সরকারি জায়গা দখল করেছে সে সকল জায়গা দখলমুক্ত করতে যা করনিয় তাই করা হবে।পৌরসভার জনগণকে সাথে নিয়ে করবো।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২৮ মে ২০২২

নগরকান্দায় সরকারি জায়গা দখল : নামে বেনামে ডিসিআর

লিংক কপি হয়েছে!