শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৫:১৯ পিএম
কপি হয়েছে!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।ডিমলা উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।

শনিবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু ,সহ সভাপতি নীরেন্দ্রনাথ রায়, সাংগঠনিক সম্পাদক মুহিত কুমার সিংহ রায়,দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম ভূঁইয়া,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারসহ অনেক বক্তব্য রাখেন।

সমাবেশে এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।