শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে বিএনপির সাবেক এমপি বাসভবনে হামলা, ভাংচুর

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৭:০৫ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়িতে বিএনপির সাবেক এমপি বাখাগড়াছড়িতে হঠাৎ করে বড় দুই দলের রাজনৈতিক অস্থিরতা। বিএনপি সভাপতির বাড়ি ও গাড়ি ভাংচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে।

আজ (শনিবার) সকাল সাড়ে ১১টায় দিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে বিএনপি কেন্দ্রীয় নেতা, কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা করে।

বিএনপির অভিযোগ করে জানান, এসময় ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়ি হামলা করে ব্যাপক ভাংচুর করে। একই সময়ে নেতাকর্মীদের ৪টা মোটরসাইকেল জ্বালিয়ে দেয় ও কয়েকটা মোটরসাইকেল ভাংচুর করে। আশেপাশের বাড়ি ঘর ভাংচুর করে দুর্বৃত্তরা। তাছাড়া খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ছয়টি দোকান ভাংচুর করে, প্রায় ২৫ জন নেতাকর্মীকে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, ওয়াদুদ ভূইয়া বাড়ি ভাংচুরের পরে ভিতরে ডুকতে চাইল। এটা পূর্ব পরিকল্পনার ভাবে ওয়াদুদ ভূইয়াকে হত্যার চেষ্টা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানায়। দ্রæত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি পালনে বাধ্য হবে জেলা বিএনপি।

এ দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী অশিকার করে বলেন, প্রধানমন্ত্রীকে হুমকি ও কটুক্তি প্রতিবাদে কার্যালয় থেকে শান্তিপূর্ণ আওয়ামী লীগের মিছিল চলাকালে ছাত্রদল টিল ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।